Mst Jahida Khatun

    Change your cover photo
    Upload
    This user account status is Approved

    This user has not added any information to their profile yet.

    Webson Job Batch 01
    Basic Internet Marketing
    Bangladesh
    75620140402
    Female

    আমি জাহিদা খাতুন সুমি । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ছি । পড়াশোনার পাশাপাশি আমি একজন সফল Freelancer হিসেবে oDesk এ Job করছি । আমি আপনাদের বলতে চাই কিভাবে আমি সফল Freelancer হলাম ।

    আমি সবসময় স্বপ্ন দেখতে ভালবাসি । কারো কোনও কথা শুনিনা । শুধু চেষ্টা করি নিজের স্বপ্নকে সত্য করার । আমাদের দেশের প্রেক্ষাপটে এটা প্রায় অসম্ভব । আমি আমার সমাজের লো্কেদেরকে বুঝিয়ে দিতে চাই একজন মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে। আমার লক্ষ্যহী্ন জীবনের একটাই লক্ষ্য নিজেকে সফল নারী হিসেবে প্রতিষ্ঠা করা, সম্পূর্ন স্বাধী্ন ভাবে।

    কখনো কখনো মানুষের জীবনে অপ্রত্যাশিতভাবে কিছু সুযোগ চলে আসে স্বপ্বকে সত্য করে সামনে এগিয়ে যাবার । আমার জীবনেও এমন একটা সুযোগ এসেছে উত্তম বাড়ৈ এবং এম এইচ সাঈদের মাধ্যমে ।একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু আমি মনে করি কোনো মানুষই একা একা সামনে এগিয়ে যেতে পারেনা । তার স্বপ্বনের অচেনা জগৎটাকে চিনিয়ে দেবার জন্য কেউ না কেউ দূতে্র ভূমিকা পালন করে । তেমনি আমার সফলতার শতভাগ অংশীদার Webson Job এর উত্তম ভাই।

    প্রায় ৭-৮ বছর আগে শুনেছিলাম Online এ Job করার কথা । তারপর অনেক পত্র-পত্রিকায় বিভিন্ন ধরনের ফিচার পরেছি তাতে আগ্রহ আরও বেড়েছে ।কাজ শেখার চেষ্টাও করেছি কিন্তু পারিনি। কাজ শেখায় এমন কাউকে খুঁজে পাইনি । ব্যাপারটা এমন Online এর কাজ কেউ কাউকে শেখাতে চাই না ।হঠাৎ একদিন উত্তম ভাই এর সাথে দেখা হয়ে গেল। তার সাথে কথা হল, আমাকে কাজ শেখাতে রাজী হলেন তারা এবং সিদ্ধান্ত হল কমপক্ষে ৫ জনের একটা ব্যাচ করব তারপর Course শুরু করব।

    কিছুদিন পরে ১২ জনের একাটা ব্যাচ নিয়ে Webson Job এর যাত্রা শুরু হল । আমি প্রথম ব্যাচের গর্বিত শিখার্থী । শিক্ষক হিসেবে পেলাম উত্তম বাড়ৈ ভাই কে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনের মধ্যে একটি । অবশেষে আমার সুদীর্ঘ অপেক্ষার পালা শেষ হল । ১৫ দিনের Mission নিয়ে আমাদের ক্লাস শুরু হল কোন Air-Condition যুক্ত ক্লাসরুম এবং ব্যয় বহুল Desk এ বসে নয়, খোলা আকাশের নিচে, সবুজ ঘাসেও উপর বসে, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে । আমি আমার সারাজীবন ধরে যা শিখতে পারিনি Webson Job আমাকে ১৫ দিনে তা শিখিয়েছে ।

    Webson Job আমাকে শুধু টাকা আয় করতে শেখায়নি; শিখিয়েছে অধ্যাবসায়, সততা, ন্যায়পরায়নতা, ধর্য্য এবং সহিষ্ণুতা । এমন নয় যে আমি অসৎ ছিলাম কিন্তু সততার এই রুপটা জানতে বাকী ছিল । সবচেয়ে বড় কথা হল আমাকে পরিশ্রমী, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলেছে Webson Job । আমি অবাক হয়ে যাই যখন ভাবি এই মানুষের কোনও দরকার ছিল না এত পরিশ্রম করে আমাদের মত অনবিজ্ঞদের শিক্ষা দেবার । তবুও সে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে Freelancer হিসেবে প্রতিষ্ঠিত করার ব্রত নিয়েছেন।

    Webson Job থেকে আমি যা পেয়েছিঃ
    আমার প্রথম ক্লাসে Freelancer সম্পর্কে জেনেছি, oDesk এ account খুলেছি, Online Bank Skrill এ account খুলেছি । পরের ক্লাসগুলতে Search Engine Optimization (SEO), Social Media Marketing (SMM), Email Marketing (EM) এবং Internet Marketing (IM) শিখেছি । শিক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়জন প্রশিক্ষকের বন্ধুত্বপূর্ণ আচরন যার শতভাগ পেয়েছি সাঈদ এবং উত্তম ভাই এর কাছ থেকে । তার উদারতা, দায়িত্বপরায়নতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম আমাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে । মাত্র ৫০০০ টাকায় আমরা পেয়েছি আরও বিশেষ কিছু সুবিধা……
    1. Physical Class (1.5-3 hours, ১৫ দিন)
    2. Lifetime Facebook Group Class
    3. Lifetime Skype Class (Consulting)

    Webson Job এর প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে প্রথম মাসে আমার অর্জনঃ
    Total Job: 6
    oDesk hours: 103
    Active Candidacies: 42

    সবশেষে বলতে চাই Webson Job আমার জীবনকেই বদলে দিয়েছে । আর আমি সারাজীবন উত্তম ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকব।

    Shumi
    21-06-2014